রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অচিনপুরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব

হারামাইন শরিফাইন-সহ সৌদি আরবের সব মসজিদে ইস্তিস্কার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

হারামাইন শরীফাইন-সহ সৌদি আরবের সমস্ত মসজিদে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার হারামাইন শরীফাইনের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের প্রায় ২৬  হাজার মসজিদে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।

ইস্তিস্কার নামাজের সব থেকে বড় জামাত হয়েছে মসজিদুল হারামে। এই জামাতে অংশ নিয়েছেন মক্কার গভর্নর শাহজাদা খালেদ ফয়সাল। রহমতের বৃষ্টি কামনা করে তিনি উপস্থিত লোকদের তওবা ইস্তেগফার ও দান সদকা করার আহ্বান জানান।

দ্বিতীয় বড় জামাত হয়েছে মসজিদে নববীতে। সেখানেও মদিনার গভর্নর শাহজাদা সৌদ বিন খালেদ খালিদ  ফায়সাল উপস্থিত ছিলেন।

এতে মসজিদে নববীর ইমাম ও খতিব শায়েখ আব্দুল মুহসিন আল  কাসেম নামাজের খুতবা দেন এবং ইমামতি করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ