রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অচিনপুরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব

ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তৈরি করোনার টিকা কোভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে। এই কোভ্যাকসিন টিকা তৈরি করেছে হায়দরাবাদভিত্তিক ওষুধ কোম্পানি ভারত বায়োটেক।

বুধবার (৩ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার ডব্লিউএইচও ভ্যাকসিনটিকে তালিকাভুক্ত করে। ডব্লিউএইচও অনুমোদন পাওয়ায় ভারতের এই টিকা এখন অন্যান্য দেশেও অনুমোদন পাবে। এছাড়া যারা ভারতীয় এ টিকা নিয়েছেন বা নেবেন তারা বিদেশ সফরে গেলে এখন থেকে কোয়ারেন্টিনের আওতায় পড়বেন না।

ডব্লিউএইচওর টুইটে বলা হয়, এ টিকার ঝুঁকি যত, তার চেয়ে সুবিধা অনেক বেশি।

এদিকে ভারত বায়োটেকের চেয়ারম্যান ডা. কৃষ্ণা ইলা বলেছেন, এ টিকা ২শ’ শতাংশ নিরাপদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ