শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে দুই বাংলাদেশির লাশ পড়ে আছে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

এ সময় আরও দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ বুধবার সকালে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ১৩৩১ নম্বর পিলারের কাছে নো-ম্যানস ল্যান্ড এলাকায় দুই বাংলাদেশির লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি তারা পুলিশকে জানায়। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পরই লাশ উদ্ধার হতে পারে বলেও জানায় পুলিশ। ওসি তাজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় আহত দুজন সিলেটে চিকিৎসা নিলেও তাদেরকে এখন পাওয়া যাচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ