শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

সৌদির ইসলামি বিষয়ক মন্ত্রীর কসোভোর মসজিদ পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কসোভো সফরে সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রী ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষর করার সময় সেদেশের ঐতিহাসিক মসজিদসমূহ ও ইসলামিক স্কুলগুলো পরিদর্শন করেন।

সৌদি আরবের ইসলামি বিষয়ক ও প্রচার মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ কসোভোয় তার সরকারি সফরের সময় সেদেশের ঐতিহাসিক মসজিদগুলো পরিদর্শন করেছেন।

ঐতিহাসিক মসজিদসমূহ পরিদর্শনের সময় সৌদির মন্ত্রীর সঙ্গে কসোভোর ইসলামিক ইউনিয়নের সভাপতি, মুফতি নাঈম তরনাফা, আলবেনিয়া প্রজাতন্ত্র এবং কসোভোতে সৌদি আরবের রাষ্ট্রদূত ফয়সাল বিন গাজী হাফিজি’সহ কসোভোর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আল-শেখ এবং তার সাথে থাকা প্রতিনিধি দল মসজিদ পরিদর্শনের সময় এই মসজিদগুলির ইতিহাস এবং উন্নয়নের পর্যায়গুলি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।

সংবাদ সংস্থা আল-ইয়াউম বলেছে: সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রীর কসোভো সফর শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক এবং ইসলামের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি নির্বাহী পরিকল্পনা স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দেশটির বেশ কয়েকটি মসজিদ এবং ইসলামিক স্কুল পরিদর্শনও অন্তর্ভুক্ত ছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ