রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ ৮ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হওয়ার কথা সেভাবেই হবে। দলীয় সরকারের অধিনে বিএনপি নির্বাচন করবে না বললেও তারা ইউনিয়ন পরিষদে প্রতিক ছাড়া স্বতন্ত্র নির্বাচন করছে। প্রতিক না দিয়ে বিএনপি ঘোমটা পড়ে মনোনয়ন বাণিজ্য করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ