শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালের কাছে গুলির পর জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, কাবুলের ৪০০-শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশমুখে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়টি স্পষ্ট করে জানাননি তিনি।

কারিমি আরও বলেন, ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, এটি একটি গাড়ি বোমা হামলা।

এ ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি।

২৩ অক্টোবর দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তালেবানকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় এক শিশুসহ দুইজন নিহত হয়।

চলতি বছর ১৫ আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় দেশটিতে। তালেবান নতুন সরকার গঠন করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি আফগানিস্তানের। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। চরম খাদ্য সংকটে আফগান নাগরিকরা। এর মাঝেই ঘটছে হামলার ঘটনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ