বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

বুড়িগঙ্গায় নৌকাডুবি, নারী, শিশুসহ ২ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌপুলিশের এসআই আব্দুস সোবহান গণামধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে আট বছর বয়সী একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়।

মালবাহী নৌযানটি আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বাসা কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ