মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ মক্কায় মসজিদুল হারামের কাছে হোটেলে অগ্নিকাণ্ড ২০২৭ থেকে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

‘বিয়ের অনুষ্ঠানে গুলি চালানো ব্যক্তিরা তালেবান যোদ্ধা নন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে গান চলায় গুলি করা দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে তালেবান। ঘটনার সাথে জড়িত অপর বন্দুকধারীর সন্ধান চলছে।

শনিবার এক টুইট বার্তায় এই তথ্য জানান আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্য উপমন্ত্রী ও তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

এর আগে শুক্রবার নানগারহার প্রদেশের সুরখরুদ জেলার শামসপুর মীরগুন্দি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গানবাজনা চলছিলো। এই সময় তিন বন্দুকধারী ওই অনুষ্ঠানে এসে নিজেদের তালেবান যোদ্ধা পরিচয় দিয়ে গান বন্ধ করতে বলে। পরে অনুষ্ঠানের আয়োজক ও অতিথিদের ওপর গুলি চালায় তারা। গুলিতে অন্তত তিনজন নিহত ও দশজন আহত হয়।

টুইট বার্তায় জবিউল্লাহ মুজাহিদ বলেন, 'ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অপর একজনের সন্ধান চলছে।'

মুজাহিদ টুইট বার্তায় জানান, ঘটনার সাথে জড়িতরা তালেবানের নাম ব্যবহার করে ব্যক্তিগত বিরোধের জেরে এই ঘটনা ঘটায়।

শরিয়া আইনের অধীনে অপরাধীদের সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: আফগান সংবাদমাধ্যম

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ