মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ মক্কায় মসজিদুল হারামের কাছে হোটেলে অগ্নিকাণ্ড ২০২৭ থেকে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

কর্মী সংকটে আমেরিকান এয়ারলাইন্সের ১৪শ' ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্মী সংকট ও খারাপ আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে ১৪শ'র বেশি ফ্লাইট বাতিল করেছে আমেরিকান এয়ারলাইন্স। এর মধ্যে গত দুই দিনেই বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট।

আমেরিকান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সেইমৌর সাংবাদিকদের জানান, খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে এই সংকট শুরু হয়। প্রচণ্ড ঝড়ের কারণে ডালাস হাবে কোম্পানির কার্যক্রম ব্যাহত হয়।

এ সময় ফ্লাইটগুলোর জন্য নির্ধারিত কর্মীদের শিডিউলে বিপর্যয় দেখা দেয়। কর্মী সংকটের কারণে অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে নতুন মাসের শুরুতে এই সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডেভিড আরও জানান, করোনা মহামারীর কারণে চাকরি হারানো ১৮শ কর্মীকে কাজে ফিরিয়ে আনা হবে এসময়। এবং ডিসেম্বরের শেষে বিমানবন্দরসহ ফ্লাইট পরিচালনায় আরও সাড়ে চার হাজার কর্মী নিয়োগ দেয়া হবে।

আমেরিকান এয়ারলাইন্স প্রতিদিন ৫০টি দেশের ৩৫০টির বেশি শহরে ৬ হাজার ৭শ ফ্লাইট পরিচালনা করে থাকে। এদিকে করোনার বিধিনিষেধ তুলে নেয়ার পর ভ্রমণ চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির অনেক এয়ারলাইন্স কোম্পানিই কর্মী সংকটে পড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ