মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ মক্কায় মসজিদুল হারামের কাছে হোটেলে অগ্নিকাণ্ড ২০২৭ থেকে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে রোববার সকালে বাস খাদে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ সময় এলাকাবাসীও উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর এনডিটিভির।

চক্রতা থানার ওসি সতেন্দ্র ভাতি গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের নিয়ে উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালাচ্ছেন।

দুর্ঘটনাকবলিত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ৩০০ মিটার নিচে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে ১৭০ কিলোমিটার দূরে তিউনি নামে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ