মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ মক্কায় মসজিদুল হারামের কাছে হোটেলে অগ্নিকাণ্ড ২০২৭ থেকে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

গোয়াইনঘাটে ফারুক আহমদ স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদে পক্ষ থেকে দুবাইয়ে মৃত্যুবরনকারী গোয়াইনঘাটের নন্দীরগাঁও গ্রামের ফারুক আহমদের পরিবারের কাছে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

পর্যায় ক্রমে আরও সাহায্য দেওয়া হবে জানান, প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ আব্দুল মুবিন।

সাথে ছিলেন, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদ এর নন্দীরগাও ইউনিয়নের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

পরে শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় জামেয়া ইসলামিয়া দারুস সালাম নন্দিরগাঁও মাদরাসার মিলনায়তনে ফারুক আহমদের স্মরণে আলোচনা সভা ও দু'আ মাহফিলে অংশগ্রহণ করেন।

জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লীর সভাপতিত্বে, জামেয়ার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান ইমরানের সঞ্চলনায় এবং মাদ্রাসার ছাত্র আব্দুর রহমানের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জামেয়ার সদরুল মুদাররিস মাওলানা ফয়েজ আহমদ, নাজিমে তালিমাত মাওলানা আইয়ুব আলী, আল হান্নান ছাত্র সংসদ জামিয়া দারুস সালামের সভাপতি মাওলানা আলী হুসাইন।

প্রবাসীদের মধ্যে ছিলেন বাবুল আহমদ, শামিম আহমদ, ইয়াকুব আলি, ইনছান আলী, আব্দুল কাইয়ুম, মাষ্টার আবুল হোসাইন, মাওলানা ফয়েজ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী নাছির উদ্দিন,ইকবাল আহমদ, ছড়াকার লোকমান হাফিজ, আজিম উদ্দিন, ফখরুল ইসলাম, শিব্বির আহমদ। প্রাক্তন ছাত্র পরিষদ ও সিলেট শহরস্থ ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এবং অত্র জামেয়ার শিক্ষার্থীবৃন্দ।

পরিশেষে সভাপতির দোয়ার মাধ্যমে সভার ইতি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ