বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজনর আহত হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুরমা চা বাগানের তিন বাংলো ও গোয়াছ নগর এলাকায় এ সব দুর্ঘটনা ঘটে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সুরমা চা বাগানের তিন বাংলো নামক স্থানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোজাম্মেল হক (২১) নামে এক যুবক নিহত হন। তিনি চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত অজয় রায়কে (২০) মাধবপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ড এলাকার গোপাল রায়ের ছেলে। গুরুতর আহত দুইজনের মধ্যে জয় দেবকে (২১) সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অনিক বিশ্বাসকে (১৮) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, গোয়াছ নগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতিকার আহম্মেদ (৩৬) ও মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারের হোমিও ডাক্তার শাহজাহান মিয়ার ছেলে তারেক মিয়া (২৭)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ