বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের সায়দাবাদে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার সায়দাবাদ এলাকার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক ছানোয়ার হোসেন জানান, একটি প্রাইভেটকার সয়দাবাদ এলাকায় অরক্ষিত রেললাইন পারাপার হওয়ার সময় রেললাইনে চাকা আটকে যায়।

এ সময় ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারে থাকা দুইজন পুরুষ পালিয়ে যায়। পরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ