বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কুমিল্লা ইস্যুতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কিশোরগঞ্জে আলেমদের সঙ্গে জেলা প্রশাসকের মত‌বি‌নিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কু‌মিল্লায় অপ্রীতিকর ঘটনার পরিপ্রে‌ক্ষিতে উদ্ভূত প‌রি‌স্থি‌তিতে আইনশৃঙ্খলা রক্ষায় কি‌শোরগঞ্জে ইমাম, আলেম-উলামাদের সঙ্গে জরুরি মত‌বি‌নিময় সভা করেছে জেলা প্রশাসন।

বৃহস্প‌তিবার (১৪ অক্টোবর) রাতে জেলা প্রশাসক মো. শামীম আলমের সভাপ‌তিত্বে কালেক্টরেট সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তি বজায় রাখাসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় প‌বিত্র জুম্মার খুতবায় মুস‌ল্লিদের সামনে কু‌মিল্লার ঘটনায় সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়‌টি বয়ান করতে ইমামদের প্র‌তি আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, সারাদেশের মতো কি‌শোরগ‌ঞ্জেও সাম্প্রদা‌য়িক সম্প্র‌ী‌তির অনন্য উদাহরণ রয়েছে। কু‌মিল্লার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অনেকে গ্রেফতার হয়েছে। ঘটনায় জ‌ড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা বা‌হিনী। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো পক্ষকে ঘোলা পা‌নিতে মাছ শিকারের সুযোগ দেওয়া যাবে না। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

সভায় যে কোনো প‌রি‌স্থি‌তিতে এলাকার শা‌ন্তি রক্ষায় ভূমিকা রাখার কথা জানান জেলার ১৩টি উপজেলা থেকে আসা ধর্মীয় নেতারা।

পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) নাজমুল ইসলাম সরকার, এনএসআইর উপ-প‌রিচালক নুসরাত ইসলাম প্রী‌তি, ইসলামিক ফাউ‌ন্ডেশ‌নের প‌রিচালক মহ‌সিন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবা‌দিক নেতারা এ সময় উপ‌স্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ