বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান।

তাহসিন রহমান জানান, গত রাতে বিসিজি স্টেশন হিজলা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২১’ উপলক্ষে যৌথ অভিযান করে। অভিযান শেষে টহলদল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশন হিজলায় যাওয়ার পথে রাত সোয়া ১২ টার দিকে ডাকাতের দল তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ডের টহলদল তাদেরকে হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৪টি দেশীয় রামদা, ২ টি দেশীয় দা, ৭ টি মোবাইল ফোন ও ১টি টর্চ লাইট জব্দ করে কোস্ট গার্ড। আটককৃত ১০ জন ডাকাতকে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ