বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রাম হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম দিল সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালীন সহায়তা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম হাসপাতালে জরুরি মেডিক্যাল সরঞ্জাম দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পালস অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়।

রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের মেজর শামীম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনকে আনুষ্ঠানিকভাবে এসব মেডিক্যাল সরঞ্জাম হস্তান্তর করেন।

এ সময় সেনাবাহিনীর সদস্য, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেজর শামীম বলেন, হাসপাতালে দেওয়া মেডিক্যাল সরঞ্জামগুলো কর্তৃপক্ষ যথাযথ ব্যবহার ও বিরতণ নিশ্চিত করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা মহামারিসহ যে কোনো বিপর্যয়ে সেনাবাহিনী পাশে থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ