বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

আগুনে পুড়লো আড়াই কোটি টাকার কারেন্ট জাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে আট লাখ বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।

উদ্ধার করা হয় ৩০ কেজি মা ইলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সালাম।

তিনি জানান, কাজিপুরা, চরকালিপুরা ও চর ঝাপটা এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় আট লাখ বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এসময় ৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ৩ কেজি মা ইলিশও জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত নৌকাগুলো নৌ পুলিশের হেফাজতের রেখে মালিকের সন্ধান করা হচ্ছে। এছাড়া জব্দকৃত ৩০ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আট লাখ মিটার বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীর তীরে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায় বলেও তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ