শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশে টিকার মজুত ১ কোটি ১৭ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন পর্যন্ত টিকা এসেছে মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৯৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এ মুহূর্তে মজুত আছে ১ কোটি ১৭ লাখ ৩১ হাজার ১৩৭ ডোজ টিকা।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন। সোমবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৩৮ হাজার ৩৩৬ ডোজ।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ হাজার ৯০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮১৪ জনকে। তবে এদিন ফাইজারের প্রথম এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সোমবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৩৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৯১ জন। মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৬৭৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৩২৩ জনকে।

এছাড়া সারাদেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৭৪৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ