শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পশ্চিমাদের রাজনীতি ইসলামবিদ্বেষের কাছে জিম্মি: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমবিদ্বেষ এবং বিদেশিদের বিরুদ্ধে অসহিষ্ণু মনোভাব পশ্চিমের রাজনীতিকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এই বিদ্বেষ ও অসহিষ্ণুতা মুসলমানদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার নিউইয়র্কে তার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি (টিএএসসি) আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, আমরা একটি মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। কোভিডের মতোই বিপজ্জনক এই ভাইরাসের নাম ইসলামোফোবিয়া। যেসব দেশ বহু বছর ধরে গণতন্ত্র ও স্বাধীনতার গহ্বর হিসেবে চিত্রিত হয়েছে সেসব দেশেই এই ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, ইসলামোফোবিয়া এবং বর্ণবিদ্বেষ এই উভয় মতাদর্শই রাষ্ট্রীয় নীতি ঠিক করে দিচ্ছে। এটি একটি ধ্বংসাত্মক প্রবণতায় পরিণত হয়েছে যা সামাজিক শান্তির জন্য সরাসরি হুমকি।

প্রসঙ্গত, ইসলামফোবিয়া ও বর্ণবিদ্বেষ নিয়ে বিশ্বমঞ্চে বরাবরই সোচ্চার ভূমিকা রাখেন তুর্কি প্রেসিডের্ট এরদোগান। ইসলামফোবিয়া ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ