সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

হঠাৎ কেটে গেছে আঙুল? জেনে নিন কিছু ঘরোয়া টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবজি কাটাকুটি হোক কিংবা সেলাই ফোড়াইয়ের কাজ। কাঁচি, ছুড়ির কাজ আমাদের দৈনন্দিন জীবনের নিত্য দিনের ব্যাপার। তাই যখন তখন অসাবধানে ধারালো ছুড়িতে কেটে যেতেই পারে আঙুল। এতে ঘাবড়ে না গিয়ে জেনে নিন কিছু ঘরোয়া টোটকা, কমে যাবে রক্তপাত।

লবণ পানি

কাঁটা ঘায়ে দিন নুনের ছিটা তবেই বন্ধ হবে রক্তপাত। ভয় পেয়ে গেছেন? জ্বলুনির ভয় পাবেননা। লবণ পানি ভালো প্রতিষেধক। পানির মাঝে একটু লবণ দিয়ে কেটে যাওয়া স্থান ডুবিয়ে রাখুন। একটু জ্বলুনি হলেও রক্তপাত বন্ধ হয়ে যাবে।

কফি

কফির মিষ্টি ঘ্রাণের সাথে সাথে তেঁতো স্বাদে অনেকেরই সকাল থেকে রাত কেটে যায়। অথচ জানেন কি, এই কফির গুড়ো রক্তপাত বন্ধে কতটা কার্যকর। হালকা করে কাটা স্থানে কফির গুঁড়ো ছিটিয়ে দিন দেখবেন কিছুক্ষণের মাঝেই কমে যাবে রক্তপাত।

বরফ

কোথাও ব্যথা পেলে আমরা আগে ছুটি ফ্রিজে বরফ আছে কিনা দেখতে। কেটে ছড়ে গেলে রক্তপাত কমাতেও কিন্তু একটি সহজ সমাধান বরফ। কাটা স্থানে কিছুক্ষণ বরফ চেপে রাখুন রক্ত বন্ধ হয়ে যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ