বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

পোপ ফ্রান্সিসও বললেন, ‘গর্ভপাত হত্যাকাণ্ড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার পোপ ফ্রান্সিসও বললেন, ‘গর্ভপাত হত্যাকাণ্ড;পাশাপাশি তিনি আরো উল্লেখ করেন, বিশপদের রাজনৈতিক পক্ষাবলম্বন করার পরিবর্তে যাজক হিসেবে কাজ করা উচিত’।

মূলত রাষ্ট্রপতি জো বাইডেনের গর্ভপাতের পক্ষে অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশপ যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার সমালোচনা করে পোপ এমন মন্তব্য করলেন বলে মনে করা হচ্ছে।

বুদাপেস্ত ও স্লোভাকিয়া থেকে ফিরতি বিমানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পোপ বলেন : গর্ভপাত হত্যাকাণ্ড। যে গর্ভপাত করে সে হত্যা করে। একটি ভ্রুণ সবসময়ই একটি জীবন্ত প্রাণ। এবং এই জীবনকে অবশ্যই সম্মান করতে হবে।

তিনি সাংবাদিকদের আরো বলেন, বিশপরা যাজকীয় নয় বরং রাজনৈতিকভাবে আচরণ করছেন।

তিনি বলেন, যদি আমরা গির্জার ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব যতবার বিশপরা যাজকের অবস্থান থেকে একটি সমস্যা মোকাবেলা করা থেকে সরে এসেছেন, ততবারই তারা কোনো না কোনো রাজনৈতিক সমস্যা নিয়ে রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন।

সমলিঙ্গের বিয়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, বিবাহ হলো একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে এক পবিত্র বন্ধন।

কোভিড-১৯ টিকা নিয়ে কিছু দেশে সৃষ্ট দ্বিধা সম্পর্কে তিনি বলেন, এমনকি কার্ডিনাল কলেজেও কিছু টিকাবিরোধী যাজক রয়েছেন। তাদের মধ্যে একজন ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি আরো বলেন, ভ্যাটিকানে টিকা গ্রহণকারীদের সাহায্যার্থে অধ্যয়নরত একটি ছোট গোষ্ঠী ছাড়া সবাইকে টিকা দেয়া হয়েছে।

সূত্র: ইয়েনি সাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ