বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

জাতিসংঘ মহাসচিবকে তালেবানের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, তালেবানের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন। এই চিঠিতে তালেবান সদস্যরা জাতিসংঘের কর্মীদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া নারী অধিকার নিয়েও প্রতিশ্রুতির কথা জানিয়েছে তারা।

এ প্রসঙ্গে গুতেরেস রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে বলেন, তালেবানের সঙ্গে ত্রাণসহায়তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সমগ্র আফগানিস্তানজুড়ে কোনো ধরনের বৈষম্য ছাড়া মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। এছাড়া জাতিসংঘে কর্মরতদের সুরক্ষা, নারী অধিকার ইস্যুতেও আলোচনা হয়েছে।

জাতিসংঘ তালেবানের সঙ্গে চলতি মাসের শুরুর দিকে আলোচনা শুরু করেছে। এ লক্ষ্যে জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিতস আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থান করছেন।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, তালেবানের সঙ্গে এসব ইস্যুতে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। এসব ইস্যুতে তালেবান বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার  দুই সপ্তাহ পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান। তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গোষ্ঠী দেশটিতে সহায়তা বন্ধ করে দিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ