বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

কক্সবাজার সৈকতে নামতে মানতে হবে ১০ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের সমুদ্র সৈকতে নামার আগে পর্যটকদের জন্য ১০ নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এ ছাড়া গুপ্ত গর্ত ও গণ স্রোত প্রবণ এলাকা চিহ্নিত করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এক ক্যাম্পেইনের আয়োজন করেন কক্সবাজার জেলা প্রশাসন। এ সময় পানিতে নামার আগে করণীয় সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

যে ১০ নির্দেশনা দেওয়া হয়েছে তা হলো- সাঁতার জানা না থাকলে সমুদ্রের পানিতে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে। লাল পতাকা চিহ্নিত করা পয়েন্টে কোনোভাবে নামা যাবে না। সৈকত এলাকায় সর্বদা লাইফ গার্ডের নির্দেশনা মানতে হবে। বিকেল ৫টার পর সমুদ্রে নামা যাবে না। সমুদ্রে নামার আগে জোয়ার-ভাটাসহ আবহাওয়ার বর্তমান অবস্থা জেনে নিতে হবে। লাইফগার্ড নির্দেশিত নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো পয়েন্ট থেকে সমুদ্রে নামা যাবে না। সমুদ্রে যেকোনো মুহূর্তে তীব্র স্রোত এবং গুপ্ত গর্ত সৃষ্টি হতে পারে, যেকোনো ভাসমান বস্তু পানিতে নামার আগে বাতাসের গতি সম্পর্কে জেনে নিতে হবে। শিশুকে সৈকতে সব সময় সঙ্গে রাখতে হবে এবং একা সমুদ্রে নামতে দেবেন না। অসুস্থ অথবা দুর্বল শরীর নিয়ে সমুদ্রে হাঁটু পানির বেশি নামবেন না।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহেদ ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ