শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

তালেবানের ভেতরে বিরোধের খবর সত্য নয়: ভিডিও বার্তায় মোল্লা বারাদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার জানালেন, তিনি নিরাপদে আছেন। এর আগে তার মৃত্যুর গুজব উঠলে অডিও প্রকাশ করে অনুসারীদের নিশ্চিত করেন।

বারাদারের সাক্ষাৎকারের একটি অংশ বুধবার টুইটারে পোস্ট করেছে দোহাভিত্তিক তালেবানের রাজনৈতিক কার্যালয়।

সংগঠনের ভেতরে বিরোধে ও সংঘাতে হতাহত হওয়ার খবর প্রসঙ্গে সেখানে তিনি বলেন, ‘না, এটা সত্য নয়। আমি ঠিক আছি। ভালো আছি।’

বারাদার বলেন, ‘গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে তালেবানের ভেতরে বিরোধ আছে। কিন্তু আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এ-সংক্রান্ত খবর সত্য নয়। এ নিয়ে চিন্তার কিছু নেই।’

এর আগে তালেবানের সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছিল, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে নতুন সরকারের পদপদবি নিয়ে বারাদারের সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও হাক্কানি নেটওয়ার্কের প্রভাবশালী নেতা খলিল উর-রহমান হাক্কানির তুমুল বিবাদ হয়েছে। এ ঘটনার পর বারাদার কাবুল ছেড়ে কান্দাহারে চলে যান।

এর আগে ছড়িয়ে পড়া গুজবে বলা হয়েছিল, দলীয় কোন্দল থেকে সৃষ্ট সংঘাতে গুলিতে নিহত হয়েছেন তিনি।

গত সপ্তাহেই উপপ্রধানমন্ত্রী হিসেবে বারাদারের নাম ঘোষণা হয়েছিল। তারপর থেকেই প্রকাশ্যে তাকে দেখা যায়নি। এরপর মৃত্যুর গুজব ছড়াতেই এক বার্তায় তাকে বলতে শোনা যায়, ‘সংবাদমাধ্যমে আমার মৃত্যুর খবর দেওয়া হয়েছে। গত কয়েক দিন আমি বাইরে রয়েছি। আমি সুরক্ষিত আছি। ভালো আছি।’

তালেবানের কাবুল দখলের এক মাস পূর্ণ হয়েছে বুধবার। তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও এখনো মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ