শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

কাদের মির্জার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ দুই সাংসদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে নালিশ দিয়েছেন জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বিরুদ্ধে জাতীয় পার্টির স্থানীয় নেতা সাইফুল ইসলাম স্বপনকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সংসদে সেই প্রসঙ্গ তুলে কাদের মির্জার বিচার চান জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও শামীম হায়দার পাটোয়ারী। বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, কাদের মির্জা সাহেব বিভিন্নভাবে সারা বাংলাদেশে বিতর্কিত। উনার ভাইয়ের (ওবায়দুল কাদের) কাছে কতটুকু বিতর্কিত আমি জানি না, দলের কাছে কতটুকু বিতর্কিত আমি জানি না, কিন্তু কোম্পানীগঞ্জসহ সারা বাংলাদেশে একটা অবাঞ্ছিত মানুষে পরিণত হয়েছেন উনি।

রাঙ্গা বলেন, জানি- তিনি (কাদের মির্জা) একটা দলের সঙ্গে সম্পর্কিত। প্রধানমন্ত্রী সেই দলের সভাপতি। আমরাও বঙ্গবন্ধুকন্যা হিসেবে তাকে সম্মান করি। তিনি সবসময় ন্যায়বিচার করেন এটাই আমরা মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী না থাকার কারণে, আমরা আপনার (স্পিকার) মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ন্যায়বিচার ও তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি।

এই ঘটনায় মামলা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ বিরোধীদলীয় চিফ হুইপের। তিনি বলেন, বিগত নির্বাচনে অনেকগুলো আসনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্কের খাতিরে নির্বাচন করিনি। অনুরূপভাবে আমাদের অনেক আসনেও আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয় নাই। এই সুসম্পর্কটা যাতে সঠিক থাকে সেই দৃষ্টি আমাদের সবসময় ছিল। স্বপন খুবই নিরীহ মানুষ। আমাদের কথার ভিত্তিতে আসনটি (নোয়াখালী-৫) ছেড়ে দিয়েছিল। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব নির্বাচন করেছেন।

পরে এ প্রসঙ্গে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, মুঘল সম্রাটের সময় যখন কেউ ন্যায়বিচার পেত না, তখন লাল কেল্লায় ঘণ্টা বাজাত। আজকে আমরা ঘণ্টা বাজাচ্ছি সংসদে। মাঝখানে অনেকগুলো ইনস্টিটিউশন নষ্ট হয়ে গেছে। এই সংসদকেই ন্যায়বিচার করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ