শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

সংসদে ৪টি বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে আজ বুধবার (১৫ই সেপ্টেম্বর) ৪টি বিল পাস হয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার শুরু হয় সংসদ অধিবেশন। এদিন, সংসদে মোট ৩টি ববিল পাস হয়।

এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিলের মধ্যে রয়েছে, মেডিকেল কলেজ গভর্নিং বডিস অর্ডিন্যান্স ১৯৬১ রহিত করে মেডিকেল কলেজ গভর্নিং বডিস রিপিল বিল ২০২১, মেডিকেল ডিগ্রীস এ্যাক্ট ১৯১৬ রহিত করে মেডিকেল ডিগ্রীস রিপিল বিল ২০২১ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল ২০২১।

এদিন, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিলও পাস হয়। এছাড়া বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন ২০১০ এর অধিকতর সংশোধনকল্পে আনীত একটি বিল সংসদে উত্থাপিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ