শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

চট্টগ্রামে করোনায় চার মাসে সর্বনিম্ন মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাড়ে ছয় মাসের মধ্যে করোনার সর্বনিম্ন সংক্রমণ হার রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হন ৫৭ জন। সংক্রমণ হার ৩ দশমিক ৭৯ শতাংশ। এ সময় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে ওঠেন ১ হাজার ২২ জন।

সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি সংক্রমণ হার ২ দশমিক ৬৬ শতাংশ পাওয়া গিয়েছিল। এরপর থেকে আর চারের নিচে আসেনি।

সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার পাঠানো জেলার দৈনিক করোনা সংক্রান্ত রিপোর্টে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৫৭ জনের মধ্যে শহরের ৩৬ এবং ছয় উপজেলার ২১ জন। এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১ হাজার ১৯ জন। এর মধ্যে শহরের ৭৩ হাজার ২১৮ ও গ্রামের ২৭ হাজার ৮০১ জন।

গতকাল চট্টগ্রামে করোনায় গ্রামের একজন মারা গেছেন। মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৭৭ জন। এতে শহরের ৭০৪ ও গ্রামের ৫৭৩ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২২ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ৮৩ হাজার ৮৬৪ জনে উন্নীত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ