শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

'কোভ্যাক্সের অধীনে ২৪ কোটি ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কোভ্যাক্সের অধীনে ২৪ কোটি ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের প্রয়োজন ২৬ কোটি ডোজ টিকা। বাকি টিকা স্থানীয়ভাবে উৎপাদন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব টিকা আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যেই পাবে বাংলাদেশ।

তিনি জানান, টিকা দেয়ার ক্ষেত্রে বিশ্বের ১শ’ ৩৫টি দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সেসব দেশের নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে যুক্তরাজ্য রেডএলার্ট না দিলেও, বাংলাদেশকে দিয়েছে। বাংলাদেশে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট আছে বলে যুক্তরাজ্য দাবী সত্য নয় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ