শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

মাথায় গুলি লেগে র‌্যাব সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে মাথায় গুলি লেগে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম শুভ মল্ল (২৬)। ওই পুলিশ কনস্টেবল প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিশেষ বাহিনীটির সদর দপ্তরে এ ঘটনা ঘটে। এটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি র‌্যাবের কর্মকর্তারা।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিকাল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুভর বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ