শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ভারতে করোনায় আরও ২১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ২৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫ জন।

রোববারের তুলনায় সোমবার দৈনিক মৃত্যুও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হলো ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জনের।

আক্রান্তের সংখ্যা কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও ফের কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১০ হাজার ৬৫২ জন। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ