শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

পাকিস্তানে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের তরঘার জেলায় বজ্রপাতে দু’টি বাড়ির দেয়াল ধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। খবর দ্য ডন’র।

রোববারের এই দুর্ঘটনায় নিহত বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

শনিবার রাত থেকেই টানা বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি ভূমিধসে অঞ্চলটির বেশিরভাগ সড়কই বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটিকমিশনার মোহাম্মদ ফাওয়াদ। আকস্মিক বন্যায় বেশিরভাগ মরদেহই ভেসে গেছে। পরে সেগুলো উদ্ধার করা হয়।

এদিকে টাইফুন ছান্তুর সতর্কতায় চীনের সাংহাই ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলগুলোতে বিমান ও ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা সতর্কতা জারি করা হয়েছে অন্তত নয়টি জেলায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ওড়িশাসহ বেশ কিছু এলাকায় বন্যা সতর্কতা জারি করেচে ভারতের আবহাওয়া বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ