শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


রাজধানীর কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার কিছু এলাকায় আজ রোববার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাসের পাইপ লাইনের সংস্কার কাজের জন্য এই সমস্যা হবে বলে জানানো হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার রাজধানী কয়েকটি স্থানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তাজমহল রোড, আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এসব এলাকার আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ