শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

'নগদ' ডাক বিভাগেরই সেবা: মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার সূত্র ধরে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাগাদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে ডাক বিভাগ। ৯ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এ আহ্বান জানান।

সিরাজ উদ্দিন বলেন, ডাক বিভাগের সঙ্গে রাজস্ব আয়ের অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ। এটি মাত্র আড়াই বছরে দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষকে আর্থিক লেনদেনের আওতায় এনেছে।

তিনি বলেন, '২০১৭ সালে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের সঙ্গে ডাক বিভাগের চুক্তি হয় এবং তার ভিত্তিতে নগদ সেবা দিয়ে যাচ্ছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নগদের মালিকানা এবং ডাক বিভাগের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি নিয়ে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই।'

সিরাজ উদ্দিন আরো বলেন, নগদ দেশের এমএফএস বাজারের একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছে। সে কারণেই অনেকে নগদের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সম্প্রতি কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের ত্রুটির কারণে নগদের কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পর্যালোচনার পর এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ডাক বিভাগ নগদের ৫১ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে এবং নগদ লিমিটেড ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ