শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

শহিদ মিনার এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে শহিদ মিনারের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ছেলে নবজাতকের বয়স একদিন হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, একটি কাপড়ের ব্যাগে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, কে বা কারা নবজাতকে এখানে রেখে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ