বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১২ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭


ভারতে আরও কমল দৈনিক সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে আরও কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৩৪ হাজার ৯৭৩ জন, মৃত্যু হয়েছিল ২৬০ জনের। যদিও গতদিনের তুলনায় শনিবার মৃত্যু কিছুটা বেড়েছে। এর আগে দেশটিতে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন ও বুধবার আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৮৭৫ জন।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪২ হাজার ৩১৭ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩২ লাখ মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ