শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলি তরুণীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  সারাহ নামে এক ইসরায়েলি তরুণী ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর পর তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

ইসরায়েলে প্রাপ্তবয়স্ক পুরুষদের বধ্যতামূলকভাবে ৩ বছর এবং নারীদের দুই বছর সেনাবাহিনীতে কাজ করতে হয়।

যুদ্ধে যাওয়ার ব্যাপারে আগ্রহ না থাকায় ইসরায়েলি যুবকদেরকে হুমকি দিয়ে দেশটির সরকার বলেছেন, যুদ্ধে না যেতে চাইলে তাদের জেলখানায় যেতে হবে ।

দেশটির কাফর ইয়োনা শহর থেকে বাসে করে তেলআবিবের উপকণ্ঠ তেলহাশোমার এলাকার একটি সেনা ক্যাম্পে যান ১৮ বছরে পা দেওয়া ইসরায়েলি তরুণী সারাহ।

সেখানকার সেনা কর্মকর্তারা আশা করছিলেন সারাহ আগামী দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করবেন।

প্রথম চার মাস তাকে এখানে রাইফেল চালনা শেখানো হবে এবং এরপর তাকে দেশটির সীমান্তে কাজ করা সেনাবাহিনীর প্রথম সারিতে নিযুক্ত করা হবে।

এ কথা জানতে পেরে তিনি সেনাবাহিনীতে কাজ করবেন না বলে জানিয়ে দেন। কারণ, এক্ষেত্রে তাকে সীমান্তে নিরাপরাধ ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করতে হতে পারে।

এছাড়া, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে ইহুদি বসতি গড়ারও বিরোধী সারাহ।

তিনি সেখানকার প্রধান কর্মকর্তাকে বলেন, ইসরায়েলের বর্ণবাদী আচরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দখলদার নীতি তার পছন্দ না। এ জন্য তিনি ফিলিস্তিনবিরোধী কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াবে না।

এ কথা শুনে তাকে সঙ্গে সঙ্গে আটক করে জেলে পাঠানো হয়।

তাকে প্রাথমিকভাবে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরও যদি তিনি তার সিদ্ধান্ত থেকে সরে না আসেন, তাহলে তাকে আবারও কারাদণ্ড দেওয়া হবে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ