বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ থেকে ঢাবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হচ্ছে আজ থেকে।

সংশ্লিষ্ট ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা শুরুর একঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে তিনি জানান।

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আজ বিকেল ৩টা থেকে সবগুলো ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম চালু হবে। প্রতিটা ইউনিটের পরীক্ষা হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে তা বন্ধ হয়ে যাবে। আমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে বেলা ১১টায়। আর পরীক্ষার দিন সকাল ১০টার পরে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ