শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০৬, মৃত্যু ২ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৬৬৬ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন ২ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৪২টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৭১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৩ জন, বিআইটিআইডি ল্যাবে ৩৭ জন, চমেক ল্যাবে ১৫ জন এবং সিভাসু ল্যাবে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষা করে ৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৯১টি নমুনা পরীক্ষা করে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষা করে ৩ জন, আরটিআরএল ল্যাবে ৭টি নমুনা পরীক্ষা করে ২জন, এপিকে ৭৩ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন কোনো ল্যাবে অ্যান্টিজেন টেস্ট করা হয়নি। তবে মেডিক্যাল সেন্টার ল্যাবে ৯টি, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। অন্যদিকে ল্যাবে এইডে ১টি নমুনা পরীক্ষা করা হয়, এতে নমুানটি পজেটিভ আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ