শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

মেক্সিকোয় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় আঘাত হেনেছে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল সাত। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) দেশটির গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে আঘাত হানে এ ভূমিকম্প।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে আকাপুলকোর পাহাড়গুলো কেঁপে ওঠে। এতে পাহাড়ের পাথর ধসে ও গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন।

গুরেরোর গভর্নর হেক্টর আস্তুডিলো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আকাপুলকো থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের রেশ সুদূর রাজধানীতেও অনুভূত হয়েছে।

মেক্সিকো সিটি মেয়র ক্লদিয়া শেইনবাম টুইটারে বলেছেন, তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত গুরুতর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ