শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে শ্বাসরোধে বাংলাদেশি হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যা শেষে ঘাতকরা টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৫৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার ইটবাড়িয়া গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে। নিহতের ছোট ভাই নাজির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাজির আহমেদ জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শফিকুল। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ান এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করেন।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শফিকুলের বন্ধু দেলোয়ার হোসেন জানান, শফিকুল দোকান খোলার পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্রেতা সেজে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার কাছে কিছু পণ্যের অর্ডার দেন। পণ্য দেওয়ার এক পর্যায়ে সংঘবদ্ধ সন্ত্রাসী দলটি শফিকুলকে ঝাপটে ধরে পেছন থেকে নাক ও মুখে টেপ প্যাঁচিয়ে দেয়। এতে দোকানেই তিনি মারা যান। এ সময় সন্ত্রাসীরা দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান মালপত্র নিয়ে পালিয়ে যায়। নিহত শফিকুল স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পাঁচ দিন আগে তার বড় ভাই আবদুল জলিল মারা যান। ভাইয়ের মৃত্যুর পর ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ