বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১২ সেপ্টেম্বর থেকে লালমাটিয়া মাদরাসার দরস শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া লালমাটিয়ায় (লালমাটিয়া মাদরাসা) আগামী ১২ সেপ্টেম্বর থেকে নিয়মতান্ত্রিকভাবে দরস (ক্লাস) শুরু হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) জোহরের পর মাদরাসায় এক জরুরী পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

করোনা সংক্রমন বাড়ায় সরকার মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। চলতি  শিক্ষাবর্ষের চার মাস বন্ধ রয়েছে মাদরাসাগুলো। শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়কে কাজে লাগিয়ে কিভাবে পাঠ্যক্রম সম্পন্ন করা যায়, ছাত্রদের বুনিয়াদি যোগ্যতা ও ভিত্তি তৈরির প্রতিকুলতাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় ইত্যকার বিষয়ে সভায় নাতিদীর্ঘ আলোচনা হয়।

পরামর্শ সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়েছে, ‘চলতি শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এর মধ্যে মাদরাসায় উপস্থিত হতেহবে। এবং ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে দরস শুরু হবে। এর আগে সবক পূর্ববর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।

জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহতামিম মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাদরাসার প্রায় সকল আসাতিযায়ে কেরাম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ