শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে সংক্ষিপ্ত সিলেবাসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর স্কুল খোলার শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস নেওয়া হবে। আর পঞ্চম শ্রেণিতে সপ্তাহের ছয়দিন ক্লাস হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলেও কতটি বিষয় পরীক্ষা নেওয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ৬টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। যদি তা সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, এইবার আমরা দেখছি আমাদের সংক্রমণের হার দ্রুত নেমে যাচ্ছে। আমাদের গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর-ডিসেম্বর মাসে সংক্রমণের হার অনেক কমে গিয়েছিল। কাজেই এই যে সংক্রমণের হার কমছে এবং বিশেষজ্ঞদের মতামত ও তথ্য অনুযায়ী শুধুমাত্র আগস্ট মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত তথ্যনুযায়ী সংক্রমণের হার প্রায় ৭০ ভাগ নেমে গেছে। এখন যে অবস্থা বিরাজ করছে তার পাশাপাশি আমাদের টিকাদান কর্মসূচি যে বিপুল গতিতে চলছে এবং টিকা প্রাপ্তি সরকার নিশ্চিত করেছে তার সমস্ত কিছুর অবস্থা বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেটি হল আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারব।

এছাড়া করোনার কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ