শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

বন্ধ হলো বেকার ভাতা: মহাসংকটে কোটি আমেরিকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:  করোনা মহামারি অব্যাহত থাকায় ৭৫ লাখের অধিক আমেরিকান এখনও বেকার। এমনি পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকারের প্রদত্ত বেকার ভাতা সোমবার থেকে বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর পরিস্থিতির আশংকা প্রকাশ করলেন কংগ্রেসে প্রগতিশীল শিবিরের কংগ্রেসম্যানরা। কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ এবং কংগ্রেসম্যান জামাল বাউম্যান সর্বশেষ এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহবান জানিয়েছেন বেকার ভাতা পুনরায় চালুর জন্য।

তারা উল্লেখ করেছেন, ৭৫ লাখের বাইরে আরও ৩০ লাখ রয়েছেন, যারা নিজ নিজ স্টেট প্রদত্ত বেকার ভাতা পাবেন না। অর্থাৎ সারা আমেরিকায় এক কোটি ৫ লাখ কর্মজীবী মানুষের পরিবারের কথা বিবেচনায় রেখেই বেকার ভাতা অব্যাহত রাখা জরুরী। বেকার ভাতা বন্ধ হওয়ায় বিপুলসংখ্যক প্রবাসীও নাজুক অবস্থায় পড়বেন বলে জানা গেছে।

নিউইয়র্ক থেকে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে নির্বাচিত এই দুই কংগ্রেসম্যান গণমাধ্যমে বলেছেন, করোনার মধ্যেই হারিকেন আইডার তাণ্ডবে ক্ষত-বিক্ষত বিস্তীর্ণ এলাকা। নিউইয়র্ক স্টেটও মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগে। তাই বিপদগ্রস্ত এবং অর্থনৈতিকভাবে নাজুক অবস্থায় থাকা মানুষের স্বার্থেই ‘আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স’ ও কর্মসূচি অব্যাহত রাখা দরকার। অথচ নীতি-নির্দ্ধারকরা শুধু আলাপ-আলোচনা করছেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি।

বাইডেনের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং শ্রমমন্ত্রী মারটি ওয়াল্শ বলেছেন, কেন্দ্রীয় সরকারের প্রদত্ত সাপ্তাহিক ৩০০ ডলার করে বেকার ভাতা অব্যাহত রাখা খুবই প্রয়োজন ছিল। ৬ সেপ্টেম্বর এটি বন্ধ হয়ে গেল। গত আগস্টে বাইডেনের এই দুই মন্ত্রীর আবেদন/নিবেদনে জনপ্রতিনিধির কেউই সাড়া দেননি। এ অবস্থায় প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে স্টেট সমূহকে বলা হয়েছে যে, গত মার্চে ‘আমেরিকা উদ্ধার পরিকল্পনা’র মঞ্জুরিকৃত অর্থ থেকে তারা যেন বেকার ভাতা প্রদানের কার্যক্রম অব্যাহত রাখে। তবে কোন স্টেটই সে পদক্ষেপ গ্রহণ করেনি।

কংগ্রেসের তিন সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ, ইলহান ওমর এবং কোরি বুশ সমস্বরে এ প্রসঙ্গে বলেছেন, বেকার ভাতা বন্ধ হয়ে যাওয়ার পরিণতি খুবই উদ্বেগজনক হতে পারে। এই ভাতা অবাহত রাখার কোন বিল কংগ্রেসে উঠানো হলেই তারা সমর্থন দিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না বলেও অঙ্গিকার করেছেন। ৯৬ সদস্য-বিশিষ্ট কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাসের অন্য সদস্যরা এখনও আলোচনাতেই রয়েছেন বেকার ভাতা বৃদ্ধি নিয়ে। তবে কেউই কংগ্রেসে বিল উঠানোর প্রক্রিয়া শুরু করেননি বলে সোমবার প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ