মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশে এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৮১ লাখ করোনার টিকা প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  ডেস্ক: দেশে এ পর্যন্ত ২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ ডোজ করোনাভাইরাসের টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৪০৮ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ লাখ ৩৩ হাজার ৭৪৮ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৭০২ আর নারী ৮২ লাখ ৭৭ হাজার ৭০৬ জন।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৩ লাখ ১১ হাজার ৩০০ আর নারী ৩৪ লাখ ২২ হাজার ৪৪৮ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৬ লাখ ৯২ হাজার ৩৩৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩৭২ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪২২ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৫ লাখ ১৮৯ হাজার ৬৪৪ নারী ৪৩ লাখ ৯৪ হাজার ১৫১ জন।

এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৩ লাখ ৩৮ হাজার ৭২১ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৫৩ হাজার ৬১৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৮ লাখ ৭৫ হাজার ৯৬৬ জন পুরুষ এবং নারী ২৪ লাখ ৬২ হাজার ৭৫৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৪১ হাজার ৬৩৩ এবং নারী ২০ লাখ ১১ হাজার ৯৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৪০১ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ১৫ হাজার ৫৫৫ জন নিবন্ধন করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ