সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেরও দুদক তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব-কাতার তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১ ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা  চার বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

তালেবানের সরকার গঠনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেল চীন-পাকিস্তান, নেই ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলেও দেশটির পানশির প্রদেশ নিয়ে তীব্র লড়াইয়ের মুখোমুখি হতে হয় তালেবানকে। সোমবার পানশির নিয়ন্ত্রণের পরেই আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতিও শেষ হয়েছে বলে জানিয়েছে তালেবান।

নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র জবিরুল্লা মুজাহিদ।

সোমবার রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত তালেবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের। যদিও কিছু দিন আগেই তালেবান সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তারা। আফগানিস্তানের মাটি সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি।

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। নয়াদিল্লিকে সেই অবস্থান বদলের আহ্বান জানিয়েছে তালেবান।

তালেবান নেতৃত্বের মধ্যে মতবিরোধের কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, এটি সম্পূর্ণ গুজব। কোনো প্রকার বিরোধ নয় বরং কৌশলগত কিছু কারণে এই বিলম্ব হচ্ছে। শিগগিরই সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধ শেষে এক স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তানের স্থিতিশীলতার বিরুদ্ধে যারাই অস্ত্র হাতে নেবে, তাদেরকে দেশ ও দেশের জনগণের শত্রু হিসেবে গণ্য করা হবে।

গত ৩০ অগাস্ট আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা। এর আগে ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। শেষ সীমান্ত প্রদেশ পানশির এখন তালেবানের দখলে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ