সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেরও দুদক তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব-কাতার তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১ ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা  চার বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

কারাগার থেকে মুক্তি পেয়েই দেশত্যাগ করল গাদ্দাফির ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি (৪৭) ত্রিপোলির একটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাদি গাদ্দাফি মুক্তি পাওয়ার পরপরই দেশত্যাগ করেছেন। তিনি ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।

২০১১ সালে লিবিয়ায় গণ-আন্দোলন চলাকালে তৎকালীন একদল বিদ্রোহী গাদ্দাফিকে আটকের পর হত্যা করে। সে সময় তাঁর ছেলে সাদি নাইজারে পালিয়ে যান। পরে ২০১৪ সালে লিবিয়া সরকারের আহ্বানে তাঁকে দেশটির কাছে ফিরিয়ে দেয় নাইজার। তার পর থেকে তিনি ত্রিপোলিতে কারাবন্দী ছিলেন।

সাবেক এই পেশাদার ফুটবলারের বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং ২০০৫ সালে লিবিয়ার ফুটবল কোচ বশির আল-রায়ানি হত্যার অভিযোগ ছিল। পরে ২০১৮ সালের এপ্রিলে আল-রায়ানির হত্যার অভিযোগ থেকে তিনি খালাস পান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ