সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেরও দুদক তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব-কাতার তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১ ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা  চার বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

কলেজ ছাত্রীদের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ ওই নবজাতককে উদ্ধার করে।

এ ঘটনায় খাগড়াছড়িতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নবজাতকের মা কে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনো নবজাতকের মায়ের কোনো সন্ধান মেলেনি।

খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল।

ছাত্রীদের কমন রুমের টয়লেটে নবজাতকের কান্না শুনে শিক্ষার্থীরা খবর দিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতকটি সমাজসেবার অধীনে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ