শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

আমি চোর নই, আমি মায়ের অবাধ্য সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

এক যুবক তার মায়ের খেদমত করতো৷ হঠাৎ যুবকের মনে হজ্জ করার প্রেরণা জেগে বসলো৷ মা তাকে হজ্জ করতে এই বলে নিষেধ করলেন যে, তুমি চলে গেলে আমার খেদমত কে করবে৷ এভাবে কয়েক বছর যুবক হজ্জে যাওয়ার নিয়ত করে আর তার মা নিষেধ করে দেন৷

পরের বছর যুবক জেদ করেই মায়ের নিষেধ না মেনে হজ্জে রওয়ানা হয়ে যায়৷ পথিমধ্যে রাতে এক মসজিদে অবস্থান নেয়৷ ঘটনাক্রমে সে রাতে এলাকায় চুরি হয়ে যায়৷ লোকজন চোর তালাশ করে করে মসজিদে এসে এই অপরিচিত যুবককে দেখতে পায়৷ অচেনা হওয়ায় লোকজন তাকেই চোর বলে ধরে এনে উত্তম-মাধ্যম দেয়া শুরু করে৷ অপমান, লাঞ্ছনা করতে থাকে৷ কেউ গালি দেয়৷ কেউ চড়-থাপ্পড় দেয়৷ কেউ কিল-ঘুষি লাথি দেয়৷

এলাকাবাসী মেরেটেরে অবশেষে চোরকে বিচারকের কাছে হস্তান্তর করে দেয়৷ বিচারক চুরা করা বিষয়ে তার কাছে তথ্য জানতে চান৷ কিন্তু যুবক কোন তথ্য দিতে পারেনি৷ নিজে চোর নয় সাব্যস্ত করার চেষ্টা করতে থাকে৷ কিন্তু উপযুক্ত তথ্য না পাওয়ায় বিচারক লোকজনকে একত্র করে চুরির শাস্তি প্রয়োগ করার ঘোষণা দেন৷ এবং যুবক বয়সে কাজ না করে চুরির পেশা গ্রহণ করার জন্যে তিরস্কার করেন৷

কিন্তু এইসবের পিছনে মায়ের আদেশ না মানাই ছিলো মূল কারণ যুবক বুঝতে পারে৷ সুতরাং যুবক বিচারককে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাননীয় বিচারক সাহেব! আমি চোর তাই চোরের শাস্তি এমনই হয় এই কথা বলবেন না৷ বরং এই কথা বলুন-আমি মায়ের অবাধ্য সন্তান৷ আর মায়ের অবাধ্য সন্তানের শাস্তি দুনিয়াতে আমার মতোই হয়ে থাকে৷ এই কথা বলে যুবক হাউমাউ করে লোকজনের সামনে কাঁধতে শুরু করে দেয়৷ সূত্র: খুতুবাতে আসলাম

লেখক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ