সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিকেএম যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত মিরপুর দারুস সালাম থানা জমিয়তের পরিচিতি সভা ও মাসিক বৈঠক কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া নভোচারী আর নেই ভারতের সীমান্ত আচরণ নিয়ে উদ্বেগ, সংসদে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জাতির সামনে জামায়াতে ইসলামীর স্পষ্ট বক্তব্য জরুরি ইসলাম অবমাননা, জিও নিউজের সম্প্রচার লাইসেন্স স্থগিত সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

নেশার টাকা না পেয়ে বাবাকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেশার টাকা না দেওয়ায় রাজশাহীতে ছুরি দিয়ে আঘাত করে বাবাকে খুন করার ঘটনা ঘটেছে।

আজ রোববার দুপুরে মহানগরীর রাজপাড়া ধানাধীন অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছেলে মুমিনুল ইসলাম পিয়াসকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মাদক কেনার জন্য পিয়াস তার বাবার (জুয়েল) কাছে টাকা চায়। এ সময় টাকা দিতে আপত্তি জানালে ছেলে পিয়াস ঘর থেকে ছুরি এনে জুয়েলকে উপর্যুপরি আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। এজন্য পিয়াস পালাতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।’

ওসি আরও বলেন, ‘ছেলেকে থানায় হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এ ঘটনায় থানায় একটি হত্যামামলা দায়েরের প্রস্ততি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ