শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের পুবাইলে মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, রোববার সকাল সোয়া ১০টার দিকে মাঝুখান এলাকায় জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে জুট মালামাল, ঢেউটিন ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ